ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

স্কুল-কলেজের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে : শিক্ষামন্ত্রী

স্কুল-কলেজের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা সংক্রমণ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।


এর আগে বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রী বলেছিলেন, করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশনা জারি করে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমের ওপর বেশি জোর দেওয়া হয়।


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সংশ্লিষ্টরা জানান, সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী ৮০ শতাংশ শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজের আওতায় এনেছে সরকার। বর্তমানে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑